
কুমিল্লার হোমনায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলাটি দায়ের করেছেন তাঁদেরই ছেলে। আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
নিহত ব্যবসায়ীর নাম মো. সিরাজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তানিয়া ইসলাম। নিহতের ছেলে মো. টুটুল বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলাটি করেন।
নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিরাজুল ইসলাম একসময় বিএনপি করতেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের মেয়ে শিমু আক্তার বলেন, ‘উপজেলার ভুরভুরিয়া গ্রামে বাবার এক ধর্ম বোনের বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে তাঁর মা-বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছে। পারিবারিক কলহের জেরে মাঝে মাঝে তার বাবাকে তাদের সামনেই মা বঁটি দিয়ে, ঝাড়ু নিয়ে মারতে যেতেন। প্রায়ই মা তাঁর বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং ‘‘তোর রক্ত দিয়ে গোসল করমু’’ বলে হুমকি-ধমকি দিতেন।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৯ মাস যাবৎ মা আমাদের বাসায় থাকেন না। প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতেন। সেই বাড়িতে থেকেই বাবাকে বারবার মারার হুমকি দিতেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
গত শনিবার উপজেলার রামকৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন রোববার ভোরে সিরাজুল ইসলামকে বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে হোমনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন লাশের সুরতহাল করে ঘটনাস্থল বাঞ্ছারামপুর হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বাঞ্ছারামপুর থানার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল বাদী হয়ে তাঁর মা তানিয়া ইসলামকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৪ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে