
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারের দাবি, অভাব-অনটন ও মানসিক চাপ থেকে তাঁরা আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন আল আমিন (২৫) ও তাঁর স্ত্রী জরিনা বেগম (২০)। আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। আল আমিন পেশায় ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের টানাপোড়েনের কারণে তাঁদের মধ্যে মানসিক চাপ বাড়ছিল। কিছুদিন আগে কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন আল আমিন। এর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। হতাশা, দুঃখ ও ক্ষোভ থেকে তাঁরা কেরির ট্যাবলেট (চালের গুদামের পোকা মারার বিষ) খেয়ে আত্মহননের পথ বেছে নেন বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিষ পান করার পর রাত ১০টার দিকে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই মারা যান জরিনা। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিনও।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও পারিবারিক মানসিক চাপে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের লাশ অবশেষে কুমিল্লার হোমনায় এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগে
আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
১৬ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাঁদের তিন সন্তান রয়েছে।
৯ ঘণ্টা আগে