
বান্দরবানে মিয়ানমার সীমান্তবর্তী রামু উপজেলার একটি দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ সোমবার উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিশ্যাঘোনা পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, লোহাজাতসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের আগেই অস্ত্র কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) খোরশেদ আলম। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা। উদ্ধার করা সরঞ্জামগুলো পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, রামু থানা–পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে