
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে রয়েছে। তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।’
আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সরকারের কাছ থেকে যা বরাদ্দ প্রয়োজন, আমরা খুঁজে আনব। তবে গুণগত শিক্ষা, আর্থসামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। পার্বত্য এলাকার শান্তিশৃঙ্খলা উন্নয়নে আর এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান সদরের ৪৮২ জন কৃষক ও নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করা হয়।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৫ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১০ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩১ মিনিট আগে