
স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাটনাগাছ কাটতে যাওয়া এক কাঠুরিয়ার পা উড়ে গেছে। আজ শুক্রবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৫১-৫২ নম্বর পিলারে মাঝে বাটনাতলায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুল জাব্বার (৫৩)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সীমান্তের ৫১-৫২ নম্বর পিলারের মাঝে বাটনাতলায় গাছ কাটার জন্য যান সাত ব্যক্তি। তাঁরা পাইনছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের পার হয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সেখানে যান।
এরই মধ্যে তাঁরা বাংলাদেশ সীমান্তের জিরো লাইন পার হয়ে বাটনাতলায় যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরণে একজনের পা উড়ে যায়। মুহূর্তে বাকিরা নিরাপদে লাফ দিয়ে জীবন রক্ষা করেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি বিষয়টির খোঁজখবর নিচ্ছেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২৯ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩৪ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩৭ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪০ মিনিট আগে