ভোলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় তাঁদের বাবা আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬
ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাস্ক পরে এসে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, স্বর্ণালংকার লুট
ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।












