
ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে ফুল দিয়ে জামায়াতের নেতা-কর্মীরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহীম।
যোগদান করা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, উপজেলার ছাগলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল ফয়েজ মো. আবদুল্যাহ, উপজেলা জামায়াতের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন, হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. আব্দুল করিম, মো. নুরে আলম দালাল, মো. আব্দুল খালেক, মো. রাসেদ, মো. মাহে আলম, মো. কবির, মো. নুরে আলম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. নাছের, মো. হাসেম, হাজী আব্দুর রহিম, হানিফ হাওলাদার। বিএনপিতে যোগদান করা ৩০ জনকে জামায়াতের নেতা-কর্মী দাবি করা হলেও তাঁদের অনেকেরই দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।
ভোলা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীম বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন, তাঁদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।
যোগদানকারীরা বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি, এখন বিএনপির কার্যক্রম দেখে ভালো লেগেছে, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।’
তবে এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা আমির মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপিতে যোগদানকারীরা ‘জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নয়’ বলে দাবি করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
২ ঘণ্টা আগে