বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে অফিসারের শূন্য পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত বুধবার (৩০ অক্টোবর) থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম: ফিন্যান্স অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক। ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ভালো দক্ষতা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে।
কাজের ধরন: বাজেট পরিচালনা, সম্পদ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা; সংশ্লিষ্টদের সঙ্গে নেটওয়ার্কিং বজায় রাখা ও রিপোর্ট করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
নিয়োগের স্থান: কক্সবাজার।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত (বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে)।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে এবং আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

ব্যবসা, ক্যারিয়ার কিংবা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতায় মেতে উঠি। সবার আগে যাওয়ার এই দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় লড়াইয়ের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। অথচ প্রখ্যাত উদ্যোক্তা, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী পিটার থিয়েল তাঁর আলোচিত বই ‘জিরো টু ওয়ান’-এ তুলে ধরেছেন ভিন্ন এক দর্শন।
১১ এপ্রিল ২০২৬
মো. জাহিদ হাসান নাইম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক শেষ করেছেন। এরপর তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর মেধাক্রম ছিল ৪। ভাইভা বোর্ডের...
০৭ মার্চ ২০২৬
গাজীপুর-জয়দেবপুরের শহরতলি থেকে শুরু হওয়া আবুল নুরুজ্জামানের যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনার পর বৃত্তি নিয়ে তিনি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
০৭ মার্চ ২০২৬
আপনার বয়স ২২। সদ্য স্নাতক শেষ করেছেন। সমাবর্তনের মঞ্চ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম বা লিঙ্কডইনের ফিড—সবখানেই এক পরামর্শ ঘুরেফিরে আসে: নিজের প্যাশন অনুসরণ করুন, যা ভালোবাসেন, সেটাই করুন।
০৭ মার্চ ২০২৬