
বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে পাকিস্তান সরকার ৬০ দিনের জন্য সোনা, রত্নপাথর ও গয়না রপ্তানি-আমদানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে ২০১৩ সালের এসআরও ৭৬০ সাময়িকভাবে স্থগিত করে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, যা মূলত মূল্যবান ধাতুর বাণিজ্য নিয়ন্ত্রণ করে।
এই সিদ্ধান্তের পেছনে ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অচলাবস্থার প্রেক্ষাপট রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সোনা ও মূল্যবান ধাতু দুবাই হয়ে ভারতে যাওয়ার পথ রুদ্ধ করাই এ নিষেধাজ্ঞার অন্যতম উদ্দেশ্য।
সরকারি এক কর্মকর্তা পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন, ‘সোনার দামে বিশাল পার্থক্য থাকায় তা ভারত রপ্তানির বড় প্রণোদনা হিসেবে কাজ করে। আমরা সেটাই ঠেকাতে চাইছি।’
পাকিস্তানে সোনা দীর্ঘদিন ধরে এক ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি দেশটির সংস্কৃতি, অর্থনীতি ও উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ উপাদান। পাকিস্তান মূলত সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও অন্যান্য আন্তর্জাতিক স্বর্ণবাজার থেকে সোনা আমদানি করে।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তান ১ কোটি ৯৪ হাজার ডলারের গয়না রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ দশমিক ৯১ শতাংশ বেশি। গত বছর ৬৯ লাখ ৩০ হাজার ডলার গয়না রপ্তানি করে দেশটি।
পাকিস্তান সরকার রপ্তানি সুবিধা স্কিমের আওতায় গয়না রপ্তানিতে একাধিক প্রণোদনা দিয়েছে। এসবের মধ্যে রয়েছে শুল্ক ফেরত সুবিধা, নির্দিষ্ট কাঁচামালের জন্য শূন্য হারে কর, এবং রপ্তানির কাগজপত্র প্রক্রিয়ায় সরলীকরণ।
২০২৩ সালে সরকার সোনা আমদানির নিয়মাবলি সহজ করে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে শুল্ক নির্ধারণ ও ট্র্যাকিংয়ের জন্য কম্পিউটারভিত্তিক পদ্ধতি চালু করে।
এই নিষেধাজ্ঞার প্রভাব মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজার এবং পাকিস্তানের গয়না রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে