
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের তৃতীয় সপ্তাহে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। একদিকে রণক্ষেত্রে চলছে ‘অপারেশন এপিক ফিউরি’, অন্যদিকে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি এতটা বেগতিক যে খোদ ট্রাম্প প্রশাসন এখন তাদের ঘোর শত্রু ইরানের ওপর থেকেই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো ‘অপ্রত্যাশিত’ পথে হাঁটছে।
শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলারে ঠেকেছে। যুদ্ধের প্রভাবে গত তিন সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম এখন প্রতি গ্যালন ৪ ডলারের কাছাকাছি, যা সাধারণ মার্কিনদের পকেটে টান দিচ্ছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ায় তেলের এই সরবরাহ সংকট তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা গোপনে প্রস্তাব দিয়েছেন যে সমুদ্রে ভাসমান প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল মিত্রদেশগুলোর কাছে বিক্রির অনুমতি দেওয়া হোক। মজার বিষয় হলো, এই তেল একসময় চীন কিনতে চেয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই। এখন ওয়াশিংটন নিজেই সেই নিষেধাজ্ঞা শিথিল করছে, যাতে ভারত, জাপান বা ভিয়েতনামের মতো মিত্ররা এই তেল কিনতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এটি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ বিব্রতকর। কারণ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইরানকে পরমাণু চুক্তির আওতায় অর্থ দিয়েছিলেন, তখন ট্রাম্প তাঁর তীব্র সমালোচনা করেছিলেন। আর এখন তিনি নিজেই ইরানকে তেল বিক্রির সুযোগ করে দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের সাবেক জ্বালানি কর্মকর্তা নীলেশ নেরুরকার বলেন, ‘এটি তেল বাজারের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। বর্তমানে যে পরিমাণ তেলের ঘাটতি দেখা দিয়েছে, তা মোকাবিলা করার মতো পর্যাপ্ত মজুত বা বিকল্প পথ আমাদের হাতে নেই।’
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অবশ্য দাবি করেছেন, ইরান এই তেলের অর্থ সরাসরি ব্যবহার করতে পারবে না এবং তাদের ওপর ‘সর্বোচ্চ চাপ’ অব্যাহত থাকবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বিশ্ববাজারের মাত্র দেড় দিনের চাহিদার সমান। ফলে এই পদক্ষেপ তেলের দাম কমাতে কতটা স্থায়ী ভূমিকা রাখবে, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে, কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, যত দিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলবে, তত দিন জ্বালানি সংকট কাটবে না। হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স আশ্বস্ত করার চেষ্টা করে বলেছেন, ‘সামরিক লক্ষ্য পূরণ হলে তেলের দাম আগের চেয়েও কমে যাবে।’ তবে সেই ‘লক্ষ্য’ কবে পূরণ হবে, তার কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি।
সব মিলিয়ে রণক্ষেত্রের কামানের গর্জনের চেয়েও এখন তেলের বাজারের অস্থিরতা হোয়াইট হাউসের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: সিএনএন

চুলের যত্নের পণ্য লিলি সিরাম ওয়েল এখন দেশের বিভিন্ন প্রান্তে সহজেই পাওয়া যাচ্ছে। সুপারশপ ও মডার্ন ট্রেড আউটলেটের পাশাপাশি শহর, উপজেলা ও গ্রামাঞ্চলের কসমেটিকস, বিউটি স্টোর এবং মুদি-মনোহরি দোকানেও পণ্যটি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। গতকাল বৃহস্পতিবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির পর আজ শুক্রবার বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে টানা দুই দিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার...
১ দিন আগে
কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং—তিন ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ে ২০২৫-২৬ অর্থবছর শেষ করেছে চট্টগ্রাম বন্দর। পরিচালন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় ও উদ্বৃত্তেও ইতিহাস সৃষ্টি করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি। বিদায়ী অর্থবছরে কর-পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৫ কোটি টাকার বেশি।
১ দিন আগে
রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৭ বিলিয়ন ডলার পিছিয়ে থেকে শেষ হয়েছে ২০২৫-২৬ অর্থবছর। বিদায়ী অর্থবছরে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৮ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম।
১ দিন আগে