‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৫ টাকার নোটটির আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার নকশাও সংযোজন করা হয়েছে। নোটের পেছন ভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।
নতুন নোটে কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘৫’ ইলেকট্রোটাইপ এবং সরকারের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নোটের কাগজের ভেতরে নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দেখা যাবে। নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ থাকবে।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে। তবে এই নমুনা নোট বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকেরা নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে তা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক...
৩ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার মো. জাহিদুল ইসলামের সই করা এক আদেশে এ মনোনয়ন দেওয়া হয়। একই বিষয়ে সমবায় অধিদপ্তরের কৃষিজ শিল্প শাখা থেকেও পৃথক আদেশ জারি করা হয়েছে। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে
দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ১২টি রেসকিউ স্পিডবোট হস্তান্তর করেছে সরকার। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের (DRMEP) আওতায় এসব নৌযান দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কার্যালয়ের কাছে...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১০ ঘণ্টা আগে