পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে ‘জেড’ ক্যাটাগরি হিসেবে পরিচিত দুর্বল শ্রেণির কোম্পানির বিশেষ ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিনিয়োগকারীদের দিলে কোম্পানিকে ‘জেড’ থেকে উন্নীত করা হবে।
আজ রোববার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ৯২৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, পুঁজিবাজারে জেড শ্রেণিতে স্থানান্তরিত যেসব কোম্পানি ইতোমধ্যে অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ সম্পন্ন করেছে, সেসব কোম্পানিকে জেড থেকে প্রযোজ্য ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্টক এক্সচেঞ্জগুলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
একইসঙ্গে সভায় বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে পিএলসি যুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের ফি গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়।
খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন গত সেপ্টেম্বরের শেষের দিকে প্রায় ৩১টি কোম্পানিকে শ্রেণি অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে নামায়। এরপর থেকেই পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন চলছে। ফলে সেই সিদ্ধান্তে কিছুটা ছাড় দিতে চাচ্ছে কমিশন। যদিও এরই মধ্যে শর্ত পরিপালন করায় বেশ কয়েকটি কোম্পানিকে জেড থেকে উন্নীত করা হয়েছে।
আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ১০০ পয়েন্টের মতো সূচক পতন হয়েছে। আর গত ১৬ কর্মদিবসের মধ্যে ১৩ দিনই পতন হয়েছে। এই সময়ে সূচক কমেছে ৬০০ পয়েন্টের বেশি।
অন্যদিকে গত ১৬ কর্মদিবসে সম্মিলিতভাবে সব শেয়ারের দাম বা বাজার মূলধন কমেছে ৩১ হাজার কোটি টাকার বেশি। লেনদেনও তলানিতে ঠেকেছে। নিয়মিতভাবে লেনদেন হচ্ছে ৩০০ কোটি টাকার ঘরে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৯ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৩ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে