মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন অভিনয় শিল্পী মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ নিয়ে তাঁরা চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যান্ড এনডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারে অংশ নিবেন মেহজাবীন-নিশো।
বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘প্রতিনিয়ত নতুন সেবার মাধ্যমে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের অংশ হয়ে উঠেছে বিকাশ। এর সেবাগুলো ব্যবহারে তরুণ প্রজন্মসহ সবাইকে আরও উৎসাহিত করে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারাটা আমার জন্য সম্মানের।’
নিশো বলেন, ‘বিকাশের মতো অতি প্রয়োজনীয় সেবা মাধ্যমকে আগামী দিনে আরো বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দিতে কাজ করতে পারাটা এক ধরণের আত্মতৃপ্তির। আমার বিশ্বাস বিকাশের সঙ্গে থেকে আরো বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা তৈরি করতে সবাইকে উৎসাহিত করতে পারব।’

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বর্তমান সরকারের সামনে এখন তিনটি বড় সংকট—কর্মসংস্থান, বিনিয়োগ ও জ্বালানি। এসব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা না করা গেলে বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার দীর্ঘসূত্রতায় আটকে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১২ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ার আভাস মিলছে বাংলাদেশের। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব সব রপ্তানিকারক দেশের ওপর পড়লেও, বাংলাদেশে প্রভাব একটু বেশি। বিশেষ করে ইইউর বাজারে অন্যতম প্রতিযোগী চীন ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির ছন্দপতন উল্লেখ করার মতো।
১৩ ঘণ্টা আগে
দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এম. মাহবুবুর রহমানকে নিয়োগ দিয়েছে...
১৬ ঘণ্টা আগে