
‘নিন জিয়ম পেই পা কোয়া’ সিরাপটি নিয়ে তুমুল উন্মাদনা তরুণ ক্রেতাদের মধ্যেই মূলত বেশি। ১৬০০ শতকে প্রথম তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই সিরাপের ফর্মুলা বা রেসিপিতে কোনো পরিবর্তন আনা হয়নি। কাদার মতো রং এবং ঘনত্বের এই মিষ্টি চীনা কাশির সিরাপটি বর্তমানে নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এর বিক্রি প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। আর এই সিরাপের ক্রেতারা কেবল চীনেই সীমাবদ্ধ নন, পশ্চিমা বিশ্বেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
দ্য ইকোনমিস্ট-এর তথ্য অনুযায়ী, ‘পেই পা কোয়া’ নামে পরিচিত এই সিরাপটি এখন বিশ্বের ২০ টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে। লোকাত পাতা এবং বাতাবি লেবুর খোসার মতো ভেষজ উপাদান দিয়ে তৈরি এই ওষুধের একটি বোতল হংকংয়ের ফার্মেসিগুলোতে সাধারণত ৫ ডলারে বিক্রি হয়। মূলত এটি হংকংয়েই উৎপাদিত হয়। তবে আমেরিকার ‘আমাজন’-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মে থার্ড পার্টি বিক্রেতারা এটি প্রায় তিন গুণ বেশি দামে বিক্রি করছেন।
জানা গেছে, এই সিরাপটি নিয়ে তরুণদের মাঝে উৎসাহ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী গুগলে ‘পেই পা কোয়া’ লিখে খোঁজার হার ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। শর্ট-ভিডিও অ্যাপ টিকটকে এটি ব্যবহারের নিয়মাবলি সংক্রান্ত টিউটোরিয়ালগুলো কোটি কোটি ভিউ পেয়েছে। এমনকি পশ্চিমা তারকারাও এর গুণগান করেছেন। বিখ্যাত পপ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সাবেক গায়ক জায়েন মালিক গলার স্বর ঠিক রাখতে এই সিরাপের কার্যকারিতার প্রশংসা করেছিলেন। মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এর দুই অভিনয়শিল্পী সিনথিয়া এরিভো এবং জোনাথন বেইলিও এর প্রশংসা করেছেন।
পশ্চিমে ঐতিহ্যবাহী চীনা ওষুধের প্রতি আগ্রহ ক্রমাগত বাড়ছে। এর পেছনে আংশিক অবদান রয়েছে সোশ্যাল মিডিয়ার ‘বায়োহ্যাকিং’ ট্রেন্ডের। এর মাধ্যমে মূলত বিভিন্ন পরীক্ষামূলক এবং প্রায়ই ভিত্তিহীন পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য উন্নত করার ওপর জোর দেওয়া হয়। এই ভেষজ কাশির সিরাপ খাওয়া তারই একটি উদাহরণ। তাই আমেরিকার এফডিএ বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন এই সিরাপের জন্য কঠিন ছিল। এ ছাড়া ‘গুয়া শা’ মুখে রঙিন পাথর ঘষে ত্বকের যত্ন নেওয়ার মতো প্রাচীন চীনা নিরাময় পদ্ধতিও পশ্চিমা তরুণদের মধ্যে এখন দারুণ জনপ্রিয়।
তবে চীনা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আমেরিকান ভক্তদের জন্য এই সিরাপের দাম আরও বাড়িয়ে দিয়েছে। ভেষজ ওষুধগুলো এই শুল্কের কারণে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। কারণ এই সিরাপের অনেক উপাদানই কেবল চীন থেকে আসে এবং অন্য কোথাও তা পাওয়া সম্ভব নয়। ফলে, এই বাণিজ্য যুদ্ধ যত দিন চলবে, আমেরিকার ক্রেতাদের জন্য স্বস্তির সম্ভাবনা ততটাই কম।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে বৈঠকটি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী ভারতের টাটা গ্রুপ। সম্প্রতি টাটার আইফোন যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে নির্গত বর্জ্যের কারণে ফসলি জমিতে দূষণ ও কৃষকদের মধ্যে চর্মরোগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় একটি রাজ্য স্বাস্থ্য...
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের ওপর ভবিষ্যতে ‘বীমা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর এই ব্যবস্থা চালু করতে চায় তেহরান।
৮ ঘণ্টা আগে
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আজ রোববার দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে কমিশন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজনকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়েছে।
৯ ঘণ্টা আগে