Ajker Patrika

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ২৬
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’
ছবি: সংগৃহীত

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চলবে বুফে ডিনার। আয়োজনে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদের পাশাপাশি বিভিন্ন দেশের জনপ্রিয় পদ।

মেনুর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে—সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট। উৎসবের জন্য রন্ধনশিল্পীরা তৈরি করেছেন আরও কিছু বিশেষ পদ।

মাংসের এই আয়োজনের সঙ্গে মিল রেখে ডেজার্ট মেনুতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক।

আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, ‘মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।’

উৎসবের মাংস সরবরাহ সহযোগী বেঙ্গল মিট। বুফের বিভিন্ন পদের জন্য প্রতিষ্ঠানটি মাংস সরবরাহ করছে।

বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট। অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ডে প্রযোজ্য শর্ত সাপেক্ষে পাওয়া যাবে ডাইন ৪ পে ১, ডাইন ৩ পে ১ ও ডাইন ২ পে ১ সুবিধা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে হোটেলের অতিথি ও স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য নিয়মিত নানা খাবারের আয়োজন থাকে।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত এই হোটেলে ব্যবসায়িক ও অবকাশযাপনকারী অতিথি এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য রয়েছে আবাসন, খাবার ও অনুষ্ঠান আয়োজনের সুবিধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত