
প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম পোর্ট অথরিটির (সিপিএ) যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘সিপিএ-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’। বন্দরসংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চট্টগ্রাম বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্বিঘ্ন লেনদেন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কৌশলগত অংশীদারত্ব প্রাইম ব্যাংকের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা দেওয়ার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হোটেল শেরাটন ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী; প্রাইম ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব বন্দর খাতে ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ বন্দর পরিচালনায় দক্ষতা বাড়াবে এবং এর ধারাবাহিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিপিএর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারত্ব মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও নতুন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘এই উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এটি জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল বয়ে আনবে।’
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, এই কো-ব্র্যান্ডেড কার্ড বন্দরসংশ্লিষ্ট আর্থিক লেনদেনকে আধুনিকায়ন করবে এবং ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চলতি হিসাব বছরের ৩১ মার্চ কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অন
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকে গ্রাহকের আস্থা ধরে রাখার জন্য ব্যাংকটি পুনর্দখল ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ দাবি করেছেন আমানতকারীরা। তাঁরা বলেছেন, বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক পুনর্দখলের চেষ্টা করছেন। এর প্রতিবাদে আমানতকারীরা গভর্নরকে স্মারকলিপি দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।
৮ ঘণ্টা আগে