
জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।
আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা তেলের দাম ১৭৫ টাকা। নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, ডলার বিনিময় হারজনিত চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে উৎস পর্যায়ে পণ্যের মূল্য বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।’
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে আন্তর্জাতিক বাজারদর বাড়লে স্থানীয় বাজারে চাপ তৈরি হয়। বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ব্যয়, পরিবহন খরচ ও পরিশোধন ব্যয় বৃদ্ধির বিষয়টি দাম সমন্বয়ের পেছনে ভূমিকা রেখেছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আমদানিকারকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত।
ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে এবং অযৌক্তিক মজুত বা কৃত্রিম সংকট তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৭ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে