
চলতি বছরের প্রথম ছয় মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি প্রতিষ্ঠানকে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রবি এলিটের অংশীদার ব্র্যান্ডের প্রতিনিধিরা।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—পাঠাও, ওয়ালটন, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআরবি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘অংশীদার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদ্যাপন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন আমাদের পারস্পরিক সহযোগিতা ও গ্রাহককেন্দ্রিক সেবার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতায় আমরা রবি এলিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছি। গ্রাহকদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি।’
এ বিষয়ে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা বিক্রয়, শিক্ষা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করছি। ভবিষ্যতে এই অংশীদারত্ব গ্রাহকসেবায় আরও নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।’
রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে এটি দেশব্যাপী দেড় হাজারের বেশি অংশীদার ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটের মাধ্যমে ১ কোটির বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন রিওয়ার্ড প্রদান করছে।

নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
২ ঘণ্টা আগে
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
৭ ঘণ্টা আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
৮ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
৯ ঘণ্টা আগে