
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইস্টের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা আক্তার হীরা। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় (জেনারেল অ্যাসেম্বলি) সাংবিধানিক কার্যক্রম শেষে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয় এবং নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।
সভায় সালমা আক্তার হীরা আনুষ্ঠানিকভাবে লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর কোনো নারী হিসেবে জেসিআই ঢাকা ইস্টের নেতৃত্ব গ্রহণের মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।
২০২৬ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদে রয়েছেন—এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান রাজীব, জেনারেল লিগ্যাল কাউন্সেল আশিক এলাহী মজুমদার, ভাইস প্রেসিডেন্ট রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ, সেক্রেটারি জেনারেল ইশা খান, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান শুভ এবং লোকাল ডিরেক্টর ওমর ফারুক ও মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পর্ষদের কর্মকর্তা, সিনেটর, সাবেক জাতীয় ও লোকাল প্রেসিডেন্ট, বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে সালমা আক্তার হীরা সদস্যদের আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কার্যকর নেতৃত্ব, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা এবং তরুণ নেতাদের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি করে জেসিআই ঢাকা ইস্টকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক অলাভজনক সদস্যভিত্তিক সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট, জেসিআই বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন হিসেবে নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে আসছে।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা...
৪০ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আজ মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত নির্দিষ্টকরণ বিল ২০২৬ পাসের মধ্য দিয়ে বাজেট পাসের কার্যক্রম সম্পন্ন হয়। নতুন অর্থবছরের শুরুর দিন আজ ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে
১ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার গয়নার দাম কমেই চলেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) আবারও দাম কমল ৩ হাজার ৩১৬ টাকা। সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামের তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ২১ হাজার ৯৭৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ৪ দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। একদিকে যুদ্ধের অভিঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনাকে ঘিরে বাজারে তৈরি হয়েছে সতর্ক আশাবাদ।
৮ ঘণ্টা আগে