বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
সভায়, শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের ওপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।
অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৮ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৮ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে