আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার ঢাকায় আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্র্যাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল, হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কো-অর্ডিনেটরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সব গ্রাহক আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউএস-বাংলা এয়ারলাইনসের ডোমেস্টিক ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৮ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৯ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১২ ঘণ্টা আগে