ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন ছাড়া প্রতিদিন দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের জারি করা এক আদেশে বলা হয়েছে, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। গতকাল রোববার (১৭ মে) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ নির্দেশনার বিষয়টি অবহিত করা হয়েছে।
এর আগে ঈদুল ফিতরেও ঈদের দিন ছাড়া প্রতিদিন কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল। তবে সে সময় আমদানি-রপ্তানি কার্যক্রম তুলনামূলক কম ছিল।
চট্টগ্রাম কাস্টমসে কর্মরত ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন বলেন, শুধু কাস্টম হাউস খোলা রাখলে হবে না, একই সঙ্গে শিপিং এজেন্ট ও ব্যাংক খোলা রাখার ব্যবস্থাও করতে হবে। তাহলেই ব্যবসায়ীরা এর সুফল পাবেন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। গত শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজনে সারা দেশ থেকে আসা বিজের প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভোরে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু...
২৬ মিনিট আগে
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
২ ঘণ্টা আগে
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি...
২ ঘণ্টা আগে
আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রাইম অ্যাকাডেমিয়া উদ্যোগের আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড
২ ঘণ্টা আগে