
দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকের পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’। শনিবার (৭ জানুয়ারি) বগুড়া শহরের মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিজনেস কনফারেন্স।

বিগত তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্নের পর ৪র্থ ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনিংয়ের (ল’ ও আইটি) মোট ৩১ জন কর্মকর্তাকে সনদপত্র দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইএফআইসি টাওয়ারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।