সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি রিটেইল প্রোডাক্ট নলেজ, ক্রেডিট অ্যাসেসমেন্ট টুলস এবং বিপণন কৌশলের ওপর দিনব্যাপী এক বুনিয়াদি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ৫৯ জন অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি করপোরেট এবং এস এম ই ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং সেবাতেও গুরুত্ব আরোপ করে আসছে। রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতিবছরেই যুগোপযোগী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রিটেইল ব্যাংকিং ডিভিশন হোম লোন, কার লোন, পারসোনাল লোন ও ডক্টরস লোনের মতো প্রোডাক্ট নিয়ে এসেছে।
এ ছাড়া বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করে গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন যুগোপযোগী নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্যে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন রিটেইল ব্যাংকিং সেবাকে উত্তরোত্তর বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান আর্থিক সূচকগুলো সুদৃঢ় রয়েছে এবং ক্রমান্বয়ে শক্তি শালী হচ্ছে। ব্যাংকের ব্যালেন্স শিটের আকার সমমানের প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোর মধ্যে ৫ ম, যা ৫০ হাজার ৯৮০ কোটি টাকা। রপ্তানি ও আমদানি বাণিজ্যে সমমানের ব্যাংকগুলোর মধ্যে ব্যাংকের অবস্থান যথাক্রমে ৩য় ও ৭ ম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রদানে সমমানের ব্যাংকগুলোর মধ্যে ৪র্থ ও শিল্প ঋণ প্রদানে ২ য়। ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদি এএ, স্বল্প মেয়াদে এস টি-২ যা ব্যাংকের স্থিতিশীলতার প্রমাণ।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, সায়মা বানু, ডিরেক্টর ট্রেইনিং, রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড মো. আব্দুল কাদেরসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কিছুটা ফিরেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। তবে একই সঙ্গে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা এবং শিল্প খাতের ধীরগতি অর্থনীতির ভেতরের দুর্বলতাকে সামনে এনেছে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধির এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর; কারণ, বেসরকারি বিনিয়োগ ও আস্থার ঘাটতি পুরোপুরি কাটেনি।
২ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ...
৯ ঘণ্টা আগে
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিবেশবান্ধব ইলেকট্রিক ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর কমতে পারে। ফলে বাংলাদেশের বাজারে এ ধরনের যানবাহনের দাম কমতে পারে। তবে বাড়তে পারে তেলচালিত যানবাহনের দাম।
৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা। বর্তমানে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এটি ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
১১ ঘণ্টা আগে