
দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কিছুটা ফিরেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। তবে একই সঙ্গে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা এবং শিল্প খাতের ধীরগতি অর্থনীতির ভেতরের দুর্বলতাকে সামনে এনেছে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধির এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর; কারণ, বেসরকারি বিনিয়োগ ও আস্থার ঘাটতি পুরোপুরি কাটেনি।
গতকাল বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশে। আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
সাময়িক হিসাবে দেখা গেছে, চলতি মূল্যে দেশের জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা ডলারের হিসাবে প্রায় ৫০১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার।
খাতভিত্তিক হিসাবে কৃষিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের অর্থবছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় বেশি। তবে শিল্প খাতে গতি কমেছে। এ খাতে প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ৮৬ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিল্প খাতের প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশীয় পয়েন্ট কমেছে। বিশেষজ্ঞদের মতে, আমদানি ব্যয়, জ্বালানিসংকট, উচ্চ সুদহার ও চাহিদা কমে যাওয়ার প্রভাব শিল্পে পড়ছে। অন্যদিকে সেবা খাত তুলনামূলক ভালো করেছে। এ খাতে প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।
তবে প্রবৃদ্ধির ইতিবাচক চিত্রের বিপরীতে বিনিয়োগ ও সঞ্চয়ের সূচকগুলো দুর্বল অবস্থায় রয়েছে। জিডিপির অনুপাতে মোট বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ। একইভাবে দেশজ সঞ্চয়ের হার কমে হয়েছে ২১ দশমিক ৩৮ শতাংশ। জাতীয় সঞ্চয়ের হারও নেমে এসেছে ২৬ দশমিক ৯৩ শতাংশে।
অন্যদিকে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা বা ৩ হাজার ২০ মার্কিন ডলার। আগের অর্থবছরে এটি ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। সে হিসাবে এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা বা ২৫১ ডলার।

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
৮ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
৮ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
৮ ঘণ্টা আগে