বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কাজের অনুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ সুবিধা বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে এক আন্তসংস্থা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো—নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হবে; আবশ্যিক নথি সহজীকরণ করা হয়েছে; আবেদন জমা দেওয়ার পর ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন না হলে ‘নিরাপত্তা আপত্তি নেই’ ধরে ভিসার মেয়াদ বাড়ানো হবে; বিদেশি বিনিয়োগকারী ও কর্মীদের ভিসা নবায়ন ও ফি প্রদানের প্রক্রিয়াও অনলাইনে হবে; ভিসা অন অ্যারাইভালের ফি অনলাইনে দেওয়া যাবে; শিগগির নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু হবে; একটি আন্তসংস্থা ইন্টার-অপারেবল ডেটাবেইস তৈরি করা হবে, যাতে বিদেশিদের আগমন ও অবস্থান সহজে মনিটর করা যায়।
বৈঠকে জানানো হয়, এ নিয়ম সব বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া যুগান্তকারী পদক্ষেপ। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা ডিসেম্বরের মধ্যে কাজের অনুমতি ও ভিসাসংক্রান্ত আরও কিছু সংস্কার চালু করতে চাই।’ তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেভাবে বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে, নিরাপত্তা ছাড়পত্র ও কাজের অনুমতির ক্ষেত্রেও এখন থেকে মাসিক সভা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ডিজিটালাইজেশন কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত থাকবে।

ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
২২ মিনিট আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। গতকাল সোমবার বিইউএফটির নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাঁকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
৩২ মিনিট আগে
আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি অংশীদার দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানকে আমদানি শুল্ক থেকে ছাড় দিয়েছে ওয়াশিংটন।
৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশে তৈরি পাটপণ্যের রপ্তানি কমলেও, দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ মার্কিন ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত সরকার।
৮ ঘণ্টা আগে