জেট ফুয়েলের মূল্য অস্বাভাবিক হারে বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটি বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের মূল্য প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি করে দেশের বিমান চলাচল খাতকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এওএবি জানায়, বিইআরসির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির মূল্য প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির মূল্য ০.৭৩৮৫ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৩২১৬ ডলারে পৌঁছেছে।
সংগঠনটির সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম নিম্নমুখী রয়েছে। গত কয়েক সপ্তাহে প্রায় ২৫টি তেলবাহী জাহাজ দেশে এসেছে, যা পূর্বনির্ধারিত দামে কেনা হয়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির আশঙ্কাকে ভিত্তি করে এত বড় পরিসরে জেট ফুয়েলের দাম বাড়ানো যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক। যেখানে ভারত ও নেপালে দাম অপরিবর্তিত রয়েছে, সেখানে পাকিস্তানে প্রায় ২৪ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই হার প্রায় ৮০ শতাংশ, যা বিমান সংস্থাগুলোর জন্য বড় চাপ সৃষ্টি করবে।
এওএবির মতে, এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে দেশের এয়ারলাইনসগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়বে এবং এর প্রভাব সরাসরি যাত্রীদের ওপর পড়বে। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে ভাড়া বাড়ার পাশাপাশি কিছু গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
এ প্রেক্ষাপটে সংগঠনটি সরকারের কাছে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তাদের মতে, একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মূল্য নির্ধারণের মাধ্যমে দেশের এভিয়েশন খাতের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা জরুরি।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১০ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে