
রাজধানীর বাজারগুলোতে সবজি ও মাংসের দাম আগের সপ্তাহের দামেই স্থিতিশীল রয়েছে। তবে ডিমের দাম আরও কমেছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন ও আদাসহ মসলাজাতীয় পণ্যের দামও স্বাভাবিক রয়েছে। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মানিকনগর ও খিলগাঁওয়ে বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি আগের মতোই ১৭৫-১৮৫ টাকা দরে বিক্রি হয়েছে। তবে সোনালি জাতের মুরগির দাম কিছুটা বেড়ে ৩০০-৩২০ টাকা দরে বিক্রি হয়েছে, যা ২৯০-৩১০ টাকা কেজি ছিল এক সপ্তাহ আগে।
তবে গরুর মাংসের দাম ৭৮০-৮০০ টাকা মধ্যে রয়েছে। ঈদের আগে এই দাম আরও বাড়তে পারে বলে বিক্রেতারা জানান।
গত সপ্তাহের চেয়ে দাম আরও কমে ফার্মের মুরগির সাদা ডিম প্রতি ডজন ৮৫-৯০ আর বাদামি ডিম ১০০-১০৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারগুলোতে খুচরায় বেগুন বিক্রি হয়েছে ৮০-১০০ টাকা কেজি। টমেটোর দাম নেমেছে ৪০-৫০ টাকা কেজি, শসা-ক্ষীরা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। বাজারে এখন ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মুলা, গাজর, পেঁপে, ফুলকপি, বাঁধাকপিসহ পাঁচ থেকে ছয় ধরনের সবজি। লাউ আগের মতোই ৬০-৮০ টাকা প্রতিটি। এ ছাড়া ক্ষীরা, শসা, বেগুন, গাজরসহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই।
লেবুর হালি এখনো ৬০-১০০ টাকা। রাজধানীর মানিকনগর বাজারের সবজি বিক্রেতা মোতালিব বলেন, ‘লেবুর দাম ঈদের আগে আর কমার সম্ভাবনা নেই। তবে লেবুর সরবরাহ কিছুটা বাড়বে।’
বাজারে এখন করলা, ঢ্যাঁড়স, কচুর লতিসহ চার থেকে পাঁচ ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে রয়েছে। এ ছাড়া অন্যান্য সবজির দাম অনেকটাই কমেছে। ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকা কেজি।
বাজারগুলোতে খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা কেজি। গত সপ্তাহে এ দামেই বিক্রি হয়েছিল। তবে মসুর ডালের দাম কিছুটা বাড়তির দিকে। বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০-১০৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৯৫-১০০ টাকা। এ ছাড়া ছোট দানার আমদানি করা ডাল বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ১৬০-১৬৫ টাকা। এ ছাড়া মাঝারি মানের মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা কেজি দরে।
তবে রোজার অন্যতম চাহিদার পণ্য ছোলা দাম আগের মতোই রয়েছে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকায়।
এ ছাড়া পেঁয়াজ, রসুন, আদাসহ মসলাজাতীয় পণ্যের দামও আগের মতো রয়েছে। দেশীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪০-৪৫, রসুন ৬০-১২০, আমদানি করা আদা বিক্রি হচ্ছে ১৩০-১৫০ এবং আলু বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা কেজি দরে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১ দিন আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
১ দিন আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
১ দিন আগে