
যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান আমেরিকার উদ্দেশে পাঠানো হয়েছে। বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপাল সহ বিশ্বের ১০ দেশে আরএফএল গ্রুপের খেলনা রপ্তানি হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘আরএফএল-এর খেলনা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হওয়ায় শিশুদের জন্য নিরাপদ এবং দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ও প্রতিযোগিতামূলক বাজারে আমাদের খেলনা রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র রপ্তানি বৃদ্ধি নয়; বরং বাংলাদেশের খেলনা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের খেলনার বাজার আগে ছিল আমদানি নির্ভর, সেখানে এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে আরএফএল বেবি স্পোর্টস ক্যাটাগরির খেলনা রপ্তানি শুরু করেছে।’
আরএফএল গ্রুপ ২০১৫ সালে খেলনা উৎপাদন ও বিপণন শুরু করে। বর্তমানে প্লেটাইম ব্র্যান্ডের অধীনে এডুকেশনাল টয়, রিচার্জেবল কার, ট্রাইসাইকেল, রকার, স্লাইডার, বেবি স্পোর্টস ক্যাটাগরি সহ বিভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণন করে।

উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার এবার শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার—এই তিন খাতেই এসে কেন্দ্রীভূত হচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছুঁতে যাচ্ছে প্রায় ৩ লাখ কোটি টাকা; এর প্রায় অর্ধেকই যাচ্ছে এই তিন মন্ত্রণালয় ও তাদের আওতাভুক্ত বিভাগ-সংস্থাগুলোর অধীনে।
৩ ঘণ্টা আগে
ভারতের বাজারে বাংলাদেশের মাছের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে পাবদা, পাঙাশ, ট্যাংরা ও তেলাপিয়া প্রজাতির মাছ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর প্রধান রপ্তানি কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৩ ঘণ্টা আগে
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র বলেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
সিটি ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে