
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম হঠাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে; যা উদ্বেগে ফেলেছে এর গ্রাহক ও পর্যটন এজেন্টদের। অভিযোগ উঠেছে, পর্যটন এজেন্সি, বিটুবি এজেন্ট ও গ্রাহকদের শতকোটি টাকার পাওনা না দিয়েই কোম্পানিটি বন্ধ করে এর মালিকেরা দেশ ছেড়ে কানাডায় চলে গেছেন।
আজ শনিবার সকাল থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ বন্ধ পাওয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোম্পানিটি বন্ধ করে এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সাইম ও তাঁর বাবা মক্কা গ্রুপের চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট গোপনে কানাডায় পাড়ি জমিয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
দেশের বিভিন্ন পর্যটন এজেন্সি, বিটুবি এজেন্ট ও সাধারণ গ্রাহকেরা দাবি করছেন, ফ্লাইট এক্সপার্টের কাছে তাঁদের শতকোটি টাকার বেশি পাওনা রয়েছে। অনেকে এরই মধ্যে টাকা পরিশোধ করেও টিকিট, হোটেল বুকিংসহ অন্যান্য সেবা পাননি।
এ ছাড়া আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর কাছে বিশাল অঙ্কের অর্থ বকেয়া রেখেছে ফ্লাইট এক্সপার্ট।
এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
২০১৬ সালে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট দ্রুত সময়ের মধ্যে দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি খাতে পরিচিত নাম হয়ে ওঠে। কোম্পানিটি বিমানের টিকিট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ, ভিসা সহায়তাসহ নানা সেবা দিত।
এর আগে হালট্রিপ এবং টোয়েন্টিফোরটিকেটিডটকমের মতো অনলাইন ট্রাভেল এজেন্সিও গ্রাহকের অর্থ নিয়ে পালিয়ে যায়। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও পর্যাপ্ত নজরদারি বা নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকায় বিপদে পড়ছে সাধারণ মানুষ।
আরও খবর পড়ুন:

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিশিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
৩৭ মিনিট আগে
তেজাবি সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকা।
৫ ঘণ্টা আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ শুক্রবার এ বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়...
১৮ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
১ দিন আগে