
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা লাগছে উড়োজাহাজের জ্বালানির ওপর। আজ বুধবার মধ্যরাত থেকে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯৪ টাকায় (৬০ শতাংশ) পৌঁছে যেতে পারে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে জেট ফুয়েলের দাম বাড়াতেই হচ্ছে। আপাতত ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জ্বালানিসচিবের অনুমোদন পাওয়া গেলে মধ্যরাত থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ৭ হাজার ৩৮৪ সেন্ট থেকে বেড়ে ১ দশমিক ২৬৮৯ ডলার হচ্ছে।
এদিকে চলতি মাসের শুরুতেও এক দফা জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়েছিল। ২০ দিনের ব্যবধানে লিটারে আরও ৮২ টাকা বৃদ্ধি পাওয়ায় তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমানভাড়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

দেশে ক্রিয়েটিভ অর্থনীতি-সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ক্রিয়েটিভ অর্থনীতি-বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে ২৭ সদস্যের এ কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের লেনদেন প্রক্রিয়া সহজ করতে শিক্ষা খাতে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে
দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন মানুষ। এরই মধ্যে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর (কুইক রেসপন্স) ব্যবস্থায় প্রায় ৫৬ লাখ লেনদেনে ১ হাজার ৫০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে।
৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি খুলতে নতুন করে বেশকিছু শর্ত আরোপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছে তেহরান। এর পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়...
৮ ঘণ্টা আগে