
দেশে ক্রিয়েটিভ অর্থনীতি-সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ক্রিয়েটিভ অর্থনীতি-বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার।
গতকাল রোববার অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে ২৭ সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী; পরিকল্পনা প্রতিমন্ত্রী; প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা; প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতিবিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবদের কমিটিতে সদস্য করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান ছাড়াও ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিদের কমিটিতে সদস্য করা হয়েছে। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে।
এই কমিটিতে আরও একজন সেক্টর স্পেশালিস্ট সদস্য হিসেবে থাকবেন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে ক্রিয়েটিভ অর্থনীতি-সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা দেওয়া, বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
১ দিন আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১ দিন আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
২ দিন আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
২ দিন আগে