
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রথমবারের মতো মুনাফার অংশ প্রদান করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলের অর্থ থেকে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এ অর্থের চেক হস্তান্তর করে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ হাজার ৪২ হাজার ৭১৪ টাকার চেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের নামে পাঠিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, প্রতিষ্ঠার পর এই প্রথম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ প্রদান করল সংস্থাটি।
চেক হস্তান্তরের সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার ন্যায্য অংশ প্রদান প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের প্রতি এই দায়বদ্ধতা পালন করা হবে।

বিশ্ববাজারে জ্বালানিসংকটের লাগাম টানতে নিজেদের জরুরি কৌশলগত মজুত থেকে ইতিমধ্যে মোট ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গত মার্চ মাসে দেওয়া প্রতিশ্রুতির মোট ৪০০ মিলয়ন (৪০০ কোটি) ব্যারেল তেলের মধ্যে ৮০ শতাংশেরও বেশি...
৪২ মিনিট আগে
তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
ভোক্তাদের জন্য নতুন স্বাদের আইসক্রিম বাজারে এনেছে পোলার আইসক্রিম। ‘পিস্তা গ্লেজ’ নামের এই আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও জমজমাট নানা আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন।
৩ ঘণ্টা আগে