
মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে উদ্বুদ্ধ হন, সে জন্য আয়োজিত নানা প্রচারে অংশ নিতে তাঁরা যুক্তরাষ্ট্রের যাচ্ছেন বলে জানা গেছে।
পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ-সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাঁদের যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারি-বেসরকারি ব্যাংকের এমডিদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে প্রায় ৩০ ব্যাংক এমডির বিদেশ যাওয়া-সংক্রান্ত নথি অনুমোদন করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২৪ মে নিউইয়র্কে একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট-সংক্রান্ত প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতে ৩০ জন এমডির সঙ্গে আরও ২০ জন ব্যাংক কর্মকর্তা যাওয়ার অনুমোদন নিয়েছেন। একজন এমডি সর্বোচ্চ ১৬ লাখ টাকার সমপরিমাণ ডলার নিতে অনুমতি নিয়েছেন।
এদিকে দেশের ডলার সংকটের এ সময়ে ব্যাংক খাতে ডলারের জোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংকে বিশেষ জোর দিয়েছে। এ জন্য নানা ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছে ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমায় উদ্বুদ্ধ করতে দেশটিতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট-সংক্রান্ত প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।
ওই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।
জানা গেছে, এ অনুষ্ঠানের খরচও বহন করবে উল্লিখিত ব্যাংকগুলো।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলনে অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে ২৫ ব্যাংকের এমডি যোগ দেওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশের দোকান এবং বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
৪০ মিনিট আগে
‘বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলছে।’
৩ ঘণ্টা আগে
যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। আজ রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ....
৩ ঘণ্টা আগে
ডিবিএল সিরামিকস সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্পাইকস এশিয়া ২০২৬-এ ক্রিয়েটিভ বিটুবি ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে, যা এশিয়ার অন্যতম বড় ক্রিয়েটিভ কমিউনিকেশন ফেস্টিভ্যাল। এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিকস বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে এই পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।
৩ ঘণ্টা আগে