
২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংসসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব করেছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন। ফলে এসব পণ্যের সরবরাহ ব্যয় কমে ভোক্তা পর্যায়ে দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট বক্তৃতার সপ্তম অধ্যায়ের ৯৪ নম্বর প্যারায় ‘মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়’ শিরোনাম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার দেশের প্রত্যেক ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি।’
বর্তমানে এসব পণ্যের ক্ষেত্রে উৎসে করের হার পণ্যের ধরন অনুযায়ী ১, ২ কিংবা ৫ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে সব ক্ষেত্রেই করের হার নেমে আসবে শূন্য দশমিক ৫ শতাংশে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে।’
সরকারের মতে, সাম্প্রতিক বছরগুলোয় খাদ্য ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানোর মাধ্যমে বাজারে সরবরাহ ব্যয় কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
৭ ঘণ্টা আগে
দুই বছর—দেশের অর্থনীতির গতিপথ বোঝার জন্য খুব দীর্ঘ সময় নয়। তবে এই সময়েই বোঝা যায়, অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে, আর কোন সমস্যাগুলো এখনো অমীমাংসিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের অর্থনীতি ছিল বহুমুখী চাপে। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের তীব্র সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের...
২১ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৯.৫০ ডলারে নেমে আসে। গত ১৩ জুলাইয়ের পর এই প্রথম ব্রেন্টের দাম ৮০ ডলারের নিচে নামল। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৫০ ডলারে লেনদেন হচ্ছিল।
১ দিন আগে
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, মোবাইল অপারেটরেরা কখনোই অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ আন্তর্জাতিক কল) ব্যবহার করে না। মোবাইল অপারেটরদের নেটওয়ার্ককে ভিওআইপিতে ব্যবহার করা হয়।
১ দিন আগে