
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, মোবাইল অপারেটরেরা কখনোই অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ আন্তর্জাতিক কল) ব্যবহার করে না। মোবাইল অপারেটরদের নেটওয়ার্ককে ভিওআইপিতে ব্যবহার করা হয়।
রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাহেদ আলম এ কথা বলেন। এ সময় ভিওআইপি পুরোপুরি বন্ধে আন্তর্জাতিক কলের মূল্য পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসের সর্ববৃহৎ আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে রবি আজিয়াটা পিএলসি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্প্রতি অবৈধ ভিওআইপিতে জড়িত থাকার অভিযোগে রবির বিপুলসংখ্যক সিম জব্দের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাহেদ আলম বলেন, ভিওআইপি পুরোপুরি বন্ধ করতে হলে আন্তর্জাতিক কলের মূল্য পুনর্বিবেচনা করা প্রয়োজন। বর্তমান মূল্য কাঠামোর কারণে অবৈধ বাইপাস বা ভিওআইপির সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে অবৈধ ভিওআইপিতে রবির সবচেয়ে বেশি সিম পাওয়া যাওয়ার বিষয়ে তিনি বলেন, সব মোবাইল অপারেটরের সিমই সেখানে পাওয়া গেছে। তবে রবির যেসব সিম পাওয়া গেছে, তার প্রায় ৯৫ শতাংশই আগে থেকেই ব্লকড ছিল। প্রতিটি সিম যথাযথ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মাধ্যমে ইস্যু করা হয়েছিল। বিটিআরসির নির্ধারিত নির্দেশনা ও নেটওয়ার্ক প্যারামিটার অনুসারেই রবি কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্যও নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া হয়েছে।
ইন্টারনেটের গতি নিয়ে এক প্রশ্নের জবাবে সাহেদ আলম বলেন, ইন্টারনেটের গতি কোনো একটি অপারেটর বা নির্দিষ্ট অবকাঠামোর ওপর নির্ভর করে না। বরং নীতিগত সীমাবদ্ধতা, ফাইবার নেটওয়ার্কের বিস্তার, সাইট ডেনসিটি এবং পর্যাপ্ত স্পেকট্রামের মতো বিষয়গুলো এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করে ফাইবার অবকাঠামো আরও শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দেশের ইতিহাসের সর্ববৃহৎ আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির পেছনে সুশাসনের ভূমিকা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) রুহুল আমিন ও চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ প্রমুখ।

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে।
৫ ঘণ্টা আগে
আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
৯ ঘণ্টা আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১০ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
১১ ঘণ্টা আগে