Ajker Patrika

রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন

বিজ্ঞপ্তি
রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

রাঙামাটিতে যমুনা ব্যাংক পিএলসির ১১৮তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। ‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উপশাখা চালু করেছে ব্যাংকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহায়ক কমিটির সদস্য মো. বেলায়েত হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আলী বাবর, রাঙামাটি নারী উদ্যোক্তা ফোরামের রোজিনা ইসলাম এবং রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত