
চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চমানের পোশাক কারখানা স্থাপনে দেড় কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি ১৪ লাখ টাকার কিছু বেশি) বিনিয়োগ করবে চীন (হংকং)–ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
এ লক্ষ্যে আজ রোববার ঢাকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কমপ্লেক্সে বেপজা ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে চুক্তিতে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও স্বাক্ষর করেন।
বেপজা জানায়, নতুন এই কারখানায় বছরে প্রায় ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন হবে। এর মধ্যে ফ্লিজ জ্যাকেট, সফটশেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, টি–শার্ট, পলো শার্ট, জিন্স, স্কি স্যুট, ইয়োগা ও রানিং স্যুটসহ বিভিন্ন ধরনের আউটারওয়্যার ও স্পোর্টসওয়্যার থাকবে। এই কারখানায় প্রায় ১ হাজার ৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে বেপজা।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে বেপজা অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্পাঞ্চল গড়ে তুলছে। এতে দেশের রপ্তানিমুখী শিল্প খাত আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, নতুন এই বিনিয়োগকারী ভবিষ্যতে বেপজার অন্যান্য জোনেও উন্নত মানের বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণ আরও গতি পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভোক্তা বা রিটেইল ব্যাংকিং ব্যবসা এবার হাতবদলের পথে। ১২০ বছরের কার্যক্রমের পর বহুজাতিক এই ব্যাংক তার ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
১৮ ঘণ্টা আগে
চীনের জনপ্রিয় কফি চেইন লাকিন কফিতে (Luckin Coffee) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আবুধাবি। গত সেপ্টেম্বরে কোম্পানিটির অংশীদারত্ব কেনার এই বিনিয়োগ শুধু কফি ব্যবসায় অংশ নেওয়াই নয়, বরং এর মাধ্যমে চীনের ভোক্তা অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনায় দীর্ঘমেয়াদি বাজি ধরেছে...
১ দিন আগে
দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ কারণে রমজানে ভোগ্যপণ্যের কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা
১ দিন আগে