
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে, যেখানে ব্যয় বাড়ছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা।
আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকারের ষষ্ঠ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। একটি প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়ন কমে যাওয়ায় মোট ব্যয়ে ৩ কোটি ৫৪ লাখ টাকা সমন্বয় হয়েছে।
একনেকের সবচেয়ে বড় সংশোধিত প্রকল্প ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পটির ব্যয় ১৬ হাজার ৯০১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৭ হাজার ৪৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ব্যয় বাড়ছে প্রায় ৯ হাজার ৪৯৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন বাড়বে ৫ হাজার ৯৪২ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্প, যার ব্যয় ৬৮৫ কোটি ৮৬ লাখ টাকা। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় হবে এবং প্রকল্পটি ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা। একই সঙ্গে পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা। দুটি প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
জ্বালানি খাতে বাপেক্সের বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭২৯ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫৮৩ কোটি ৩৭ লাখ টাকা এবং পেট্রোবাংলার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা।
সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে এলজিইডির সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রকল্পে ৩৬৮ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ৮২ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৫০ কোটি টাকা হবে।
এ ছাড়া দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ১ হাজার ২৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় প্রায় ২ হাজার ৮৮০ কোটি টাকা করার এবং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্র ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৮১ কোটি ৩১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় ৩৭৫ কোটি ৪৭ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ১১৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় কমানোর প্রস্তাব রয়েছে। সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৭২৩ কোটি ৪৬ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, অনুমোদন পেলে প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত শুরু হবে। নতুন অর্থবছরের প্রথম একনেকে উন্নয়ন ব্যয়ের মূল অগ্রাধিকার থাকছে যোগাযোগ অবকাঠামো, স্থানীয় সরকার, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নদীভাঙন প্রতিরোধ খাত।

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
১ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
ফসল উৎপাদনে নিত্য অনুষঙ্গ মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় যথাসময়ে ও নির্বিঘ্নে সরবরাহ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদ
১১ ঘণ্টা আগে