
ফসল উৎপাদনে নিত্য অনুষঙ্গ মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় যথাসময়ে ও নির্বিঘ্নে সরবরাহ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানি করে সারা দেশে কৃষকদের নিকট ডিলারদের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পৌঁছানোর ক্ষেত্রে বিএডিসি কাজ করে যাচ্ছে। দেশব্যাপী জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় দশ হাজার সংখ্যক অনুমোদিত বীজ ও সার ডিলারদের মাধ্যমে সার সরবরাহের কাজটি সম্পাদিত হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে বিএডিসি জানায়, এই সার ব্যবস্থাপনা কার্যক্রমে আরও গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত, কৃত্রিম সংকট নিরসন এবং মনিটরিং ব্যবস্থা জোরদারকরণের ক্ষেত্রে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ইতিমধ্যে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন।
ডিলারদের কাছে সার সরবরাহের পর তা মনিটরিং করার জন্য মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের যুগ্ম পরিচালক ও উপপরিচালকদের ডিলারদের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় ডিলাররা দৈনিক বিক্রয় রেজিস্টার হালনাগাদ করছেন কিনা, কৃষকদের সঠিক বিক্রয় রসিদ প্রদান করা হচ্ছে কিনা, রসিদে চাষিদের স্বাক্ষর/টিপসই ও মোবাইল নম্বর রাখা হচ্ছে কিনা, ডিলারের নিজস্ব মজুত রেজিস্টার অনুযায়ী গুদামে প্রকৃত সার মজুত আছে কিনা এবং ডিলার নিজে কিংবা তাঁর নিযুক্ত কর্মচারী দ্বারা বিক্রয়কেন্দ্র পরিচালিত হচ্ছে কিনা বিষয়টি সরেজমিনে তদারকি করতে হবে মর্মে গুরুত্বারোপ করা হয়েছে।
কৃষকদের নিকট সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে এই পদক্ষেপটি অত্যন্ত সহায়ক হবে বলে বিএডিসি সূত্রে জানা যায়। একই সঙ্গে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত সার যাতে কোনোরূপেই কালোবাজারির কবলে না পড়ে এবং কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়টি রোধ করে সরকারের স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
৫ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৭ ঘণ্টা আগে