প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই আন্তর্জাতিক স্বীকৃতি পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকের কৌশল, কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে একীভূত করার ক্ষেত্রে প্রাইম ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাংকিং ও আর্থিক খাতে ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। ‘সেরা ইএসজি ব্যাংক’ পুরস্কারটি সেইসব আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা টেকসই অর্থায়ন, দায়িত্বশীল সুশাসন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর বাস্তবায়নে উল্লেখযোগ্য নেতৃত্ব প্রদর্শন করে।
প্রাইম ব্যাংক জানিয়েছে, এই অর্জন তাদের ইএসজি সুশাসন আরও শক্তিশালী করা, সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে চলমান কার্যক্রমের স্বীকৃতি।
ব্যাংকটি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং অন্যান্য সবুজ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণেও কাজ করছে।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবার ইউরোমানির এই স্বীকৃতি অর্জন ব্যাংকের জন্য অত্যন্ত গর্বের। এটি টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি তাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, ইএসজি ব্যাংকের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফয়সাল রহমান আরও বলেন, এই অর্জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, অংশীদার এবং সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও আরও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও কাজ করে যাবে।
ব্যাংকটির মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক তিন ক্ষেত্রেই ইতিবাচক ও দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী আর্থিক সমাধান প্রদানে তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, দৃঢ় সুশাসন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কৌশলই এই সফলতার মূল ভিত্তি এনে দিয়েছে...
২ ঘণ্টা আগে
কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালে স্পেকট্রাম বরাদ্দের সময় ১৮ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হয়েছিল এবং তখন থেকে এর প্রধান উদ্দেশ্য ছিল স্পেকট্রাম থেকে রাজস্ব আহরণ করা। তবে গত ১৫–১৮ বছরের দিকে ফিরে তাকালে দেখা যায়, টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে—যেমন সীমিত স্পেকট্রাম হোল্ডিং
৫ ঘণ্টা আগে
গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
৬ ঘণ্টা আগে