Ajker Patrika

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়।

সম্প্রতি ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’-এ ১৬৮ পরিবেশককে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিকনির্দেশনা দেন তাঁরা।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় দিনব্যাপী ওই অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে ওয়ালটনের পরিবেশকেরা অংশ নেয়। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটনের করপোরেট প্রাঙ্গণ।

পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটনের অন্যতম শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক হচ্ছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। দেশজুড়ে ওয়ালটনের পরিবেশকেরা ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিক্রয় বৃদ্ধি ও ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে পরিবেশকদের আরও সময়োপযোগী ও উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি।

ওয়ালটন হাই-টেকের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ‘ওয়ালটন ইতিমধ্যে দেশের অন্যতম দ্রুত অগ্রসরমাণ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই সাফল্যের পেছনে অসামান্য অবদান রেখেছেন ওয়ালটনের পরিবেশকেরা। ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আপনাদের (পরিবেশক) আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।’

পণ্য বিক্রয় ও মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় পরিবেশক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ‘ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যম হিসেবে কাজ করছে পরিবেশক প্রতিষ্ঠানগুলো। পারস্পরিক এই আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে আমরা এগিয়ে যাব।’ গ্রাহকদের কাছে ওয়ালটন পণ্যের উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি এবং ফিচার সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের প্রতিষ্ঠান কর্তৃক নিয়মিত আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, ‘শুরু থেকেই ওয়ালটন সর্বদা ব্যবসায়িক অংশীদারদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে আসছে। ওয়ালটন সব সময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে।’

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

যেসব শর্তে ইতিবাচক সাড়া পেলে ইসলামাবাদে আসতে রাজি ইরান

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত