
সোনালী ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে নতুন এক চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এই চুক্তির ফলে সোনালী ব্যাংকের ‘সোনালী ই-ওয়ালেট’ অ্যাপ ব্যবহার করে এখন সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে।
আজ সোমবার (২০ এপ্রিল) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।
চুক্তিতে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহাম্মেদ স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন। এতে বলা হয়, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা খুব সহজে মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বিকাশের ইভিপি ও হেড অব ফিন্যান্স সার্ভিসেস জায়েদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রেমের শুরুটা কোনো রেস্তোরাঁয়, ডেটিং অ্যাপে কিংবা পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে নয়। ক্রিস্টোফার মস ও মেলিসা ব্রুকের পরিচয় হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের একটি ডিসকর্ড সার্ভারে। সেখানে অপরিচিতরা এনএফটি, টোকেন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
১২ মিনিট আগে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
২ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
৩ ঘণ্টা আগে