
শান্তা হোল্ডিংসের অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘শান্তা পিনাকল’ প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়েছে। দেশের ভবন উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন এই ৪০ তলা ভবনটি। গত ১৮ এপ্রিল এই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রায় ৫০০ ফুট উচ্চতার আন্তর্জাতিক মানের এই ভবনটি দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার, যা নতুন মানদণ্ড স্থাপন করেছে। একই সঙ্গে, এ আয়োজন শুধু একটি প্রকল্পের সফল সমাপ্তিই নয়; বরং বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে শান্তা হোল্ডিংস-এর অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করেছে।
এক বিজ্ঞপ্তিতে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে আধুনিক নির্মাণ সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরা হয়। এতে খন্দকার মনির উদ্দিনসহ শান্তা হোল্ডিংসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যবস্থাপনা পরিচালক, ভূমির মালিকেরা, গ্রাহকেরা এবং স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পিনাকল’ প্রকল্পের সফল নির্মাণ সমাপ্তি টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নতুন উদাহরণ স্থাপন করেছে। ভবনটি লিড প্লাটিনাম স্বীকৃত, যা বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি এনএফপিএর আধুনিক অগ্নি-নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে এবং এর কাঠামোগত নকশায় মেইনহারড সিঙ্গাপুরের সহায়তা ভবনটিকে ভূমিকম্প সহনশীলতার দিক থেকে আরও শক্তিশালী করেছে।
শান্তা হোল্ডিংস জানিয়েছে, প্রকল্পটি নির্মাণ প্রযুক্তিতেও বেশ কিছু নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অ্যালুমিনিয়াম ফ্রেমওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে স্ল্যাব সম্পন্ন করার রেকর্ড গড়ে দ্রুততম সিভিল নির্মাণের উদাহরণ স্থাপন করা হয়েছে। ৬.৮ সিওপি ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউগাল চিলার, যা শূন্য ওজোন-ক্ষয়কারী রেফ্রিজারেন্ট ব্যবহার করে, জ্বালানি দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত প্রভাব কমাতে সহায়তা করে। এ ছাড়া এমইআরভি ১৩ মানসম্পন্ন বায়ু পরিশোধন ব্যবস্থা অভ্যন্তরীণ বায়ুর গুণগত মান উন্নত করে এবং ব্যবহারকারীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।
এ ছাড়া, দেশে প্রথমবারের মতো উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে, যা ভবনের স্থায়িত্ব আরও বাড়িয়েছে। ৩৬ মিমি ইউনিটাইজড গ্লেজিং তাপ ও শব্দ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি,৮টি হাই-স্পিড লিফট এবং সমন্বিত আইবিএমএস সিস্টেম ভবনের কার্যক্রমকে আরও আধুনিক ও মজবুত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পিনাকল’ প্রকল্পের সফল সমাপ্তি শান্তা হোল্ডিংসের আধুনিক চিন্তা, মানসম্পন্ন নির্মাণ এবং নিখুঁত বাস্তবায়নের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারেরই প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একাধিক বাণিজ্যিক প্রকল্পের মাধ্যমে তেজগাঁওসহ ঢাকার সামগ্রিক নগরপরিকল্পনায় আধুনিকতা এবং আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

মহেশখালীর উপকূলে জ্বালানি তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম) বা ভাসমান জেটি পরিচালনার ঠিকাদার নিয়োগে এবার কিছু অগ্রগতি হয়েছে। নির্মাণকাজ শেষের দীর্ঘ প্রায় তিন বছর পর নতুন দরপত্রে তিন প্রতিষ্ঠানের আগ্রহ পেয়েছে সরকার।
৪২ মিনিট আগে
ভর্তুকি কমাতে বরাবরই চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরপরও আগামী অর্থবছরে ভর্তুকির পেছনে সরকারের ব্যয় আরও বাড়তে চলেছে। মূল্যস্ফীতির চাপ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যনিরাপত্তা ও কৃষি—
৭ ঘণ্টা আগে
কোরবানির চামড়ার বাজার আগের মতো এবারও বহুমুখী সংকটে আবর্তিত হচ্ছে। বাজারে লবণের মূল্যবৃদ্ধি, ট্যানারি পর্যায়ে বকেয়া অর্থ, ব্যাংকঋণের সংকট, মহাজনের ঋণে উচ্চ সুদ এবং সরকারের নির্ধারিত দামের বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
গত মাসে ১৪টি উড়োজাহাজ কিনতে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ৩৭০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার বিমানের কাছে ১০টি উড়োজাহাজ বিক্রির নতুন প্রস্তাব দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
১০ ঘণ্টা আগে