সরকার ঘোষিত নিম্নতম মজুরির কমে কাউকে মজুরি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। আজ বৃহস্পতিবার হেমায়েতপুর চামড়াশিল্প নগরীতে আয়োজিত ট্যানারি শ্রমিকদের এক জনসভায় এ দাবি জানান ইউনিয়ন নেতৃবৃন্দ।
ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক টিএম লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—সিনিয়র সহসভাপতি হাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরও অনেকে।
পূর্ববর্তী ৪টি মজুরি কমিশনের কোনোটিই হেমায়েতপুর চামড়াশিল্প নগরীতে বাস্তবায়িত হয়নি জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘এবারকার ঘোষিত নিম্নতম মজুরি মালিকপক্ষেরই সুপারিশকৃত, তাই এই মজুরি বাস্তবায়নে মালিকপক্ষের গড়িমসি অত্যন্ত দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার নয় বা কোনো মালিকপক্ষের নয় বরং শ্রমিকবান্ধব সরকার বলে সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত।’
ট্যানারি শিল্পে ন্যায্যতা প্রতিষ্ঠায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন বদ্ধপরিকর উল্লেখ করে আব্দুল মালেক বলেন, ‘হেমায়েতপুর চামড়াশিল্প নগরীতে কেউ ৮ ঘণ্টাও ডিউটি করেন, কেউ ১৪ ঘণ্টাও ডিউটি করেন। প্রায় সব কারখানায়ই নিয়োগপত্র নেই, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি নেই, রাসায়নিক দ্রব্যাদির সুষ্ঠু ব্যবস্থাপনা নেই, সর্বোপরি শ্রম আইনের কোনো বাস্তবায়ন নেই। কারখানায় ন্যায্য পাওনা না দিয়ে দক্ষ শ্রমিক ছাঁটাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।’ এ অবস্থা চলতে থাকলে এলডব্লিউজি সনদ অর্জন কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন, ইতিমধ্যেই কারখানার সব গ্রেডের শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে ধরে সবাইকে ১৮ হাজার ১ টাকা মজুরি দেওয়ার পাঁয়তারা শুরু হয়ে গেছে। গত ১ বছর ধরে ট্যানারি শ্রমিকেরা নতুন মজুরির পাওয়ার আশায় পথ চেয়ে ছিল, কিন্তু ডিসেম্বর মাসের শুরুতেই মালিকেরা শ্রমিকদের আশাহত করেছে।
তাঁরা বলেন, শিল্পের স্থিতিশীলতা ও শিল্প সম্পর্কের নামে এত বছর শ্রমিকেরা মুখ বুজে সহ্য করলেও আর তারা আইনের ব্যত্যয় মেনে নেবেন না। শ্রমিকেরা ঐক্যবদ্ধ ও দাবি আদায়ে বদ্ধপরিকর, তাই সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রতিটি ট্যানারি কারখানায় বাস্তবায়িত না হলে শ্রমিকেরা আর ছাড় দেবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তাঁরা।

মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, দৃঢ় সুশাসন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কৌশলই এই সফলতার মূল ভিত্তি এনে দিয়েছে...
৮ ঘণ্টা আগে
কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
১০ ঘণ্টা আগে
২০০৮ সালে স্পেকট্রাম বরাদ্দের সময় ১৮ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হয়েছিল এবং তখন থেকে এর প্রধান উদ্দেশ্য ছিল স্পেকট্রাম থেকে রাজস্ব আহরণ করা। তবে গত ১৫–১৮ বছরের দিকে ফিরে তাকালে দেখা যায়, টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে—যেমন সীমিত স্পেকট্রাম হোল্ডিং
১১ ঘণ্টা আগে
গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
১৩ ঘণ্টা আগে