
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
তিনি আরও বলেন, মহেশখালীকেন্দ্রিক উপকূলীয় উন্নয়ন ও কৌশলগত অবকাঠামো বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে মিডা—সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সরকারের ২০টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করে মৎস্য ও সামুদ্রিক বিষয়ক অগ্রাধিকার নির্ধারণে কাজ করবে।
এই সহযোগিতার আওতায় জাপানের ব্লু ইকোনমি মডেল ও উমিগিও পদ্ধতি মহেশখালী এলাকায় প্রয়োগের সম্ভাব্যতা বিশ্লেষণ, মৎস্য ও উপকূলীয় পর্যটন খাতে বেসলাইন স্টাডি, জেটি ও কোল্ড-চেইনসহ অবকাঠামো উন্নয়ন, গভীর সমুদ্রে মাছ ধরা, সামুদ্রিক খামার, সি-ফুড প্রক্রিয়াজাতকরণ ও সি–সেফটি বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকবে।
বঙ্গোপসাগর অঞ্চলে টেকসই ব্লু ইকোনমি উন্নয়নের লক্ষ্যে ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে এসব কথা বলেন চৌধুরী আশিক চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সংলাপ শুরু হয়। নর্থইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়লগ অন সাসটেইনেবল ব্লু ইকোনমি, কানেক্টিভিট অ্যান্ড রিজিলিয়েন্স ফর স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস (এসআইডিএস) শীর্ষক কর্মসূচির আওতায় এ সংলাপ আয়োজিত হয়েছে।
সংলাপটি যৌথভাবে আয়োজন করেছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং পিস অ্যান্ড পলিসি সল্যুশনস। এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীরা অংশ নিয়েছেন।
আজ মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই সংলাপে ব্লু ইকোনমি কৌশল, বন্দর ও শিপিং সংযোগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু অভিযোজন, দুর্যোগ প্রস্তুতি, বিজ্ঞান–নীতি সংযোগ, টেকসই মৎস্য ও পর্যটন খাত নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।
পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার একটি রোডম্যাপ তৈরির লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ সেশন অনুষ্ঠিত হবে। সংলাপের আলোচনার ভিত্তিতে একটি আঞ্চলিক অবস্থানপত্র প্রণয়ন করা হবে, যা ‘ঢাকা স্টেটমেন্ট’ নামে পরিচিত হবে এবং ভবিষ্যতের আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক সংলাপে উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ওপিআরআই) সভাপতি অধ্যাপক মিতসুতাকু মাকিনো বলেন, ‘গ্রেট মিডল বে’ নামে পরিচিত ভারত মহাসাগর ৩০ টিরও বেশি দেশ এবং প্রায় তিন বিলিয়ন মানুষকে সংযুক্ত করে। তাঁর ভাষায়, জাপানের জ্বালানি আমদানির প্রায় ৭৮ শতাংশ এই মহাসাগর দিয়ে আসে। তাই এটি শুধু একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর নয়, বরং একটি যৌথ পরিসর, যেখানে দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী আবদুল্লাহ সিয়াজ, মূল প্রবন্ধ উপস্থাপনকারী ড. এমাদুল ইসলাম, কমোডর তানজিম ফারুক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং পিস অ্যান্ড পলিসি সল্যুশনসের উপদেষ্টা ড. মুগধো মাহজাব।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৩ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে