আগের দুই মাসের মতোই উচ্চ মূল্যস্ফীতির ধারা অব্যাহত ছিল অক্টোবরেও। এই মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। এটা আগের মাসের চেয়ে কম হলেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা একনেক শেষে মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘খুব বেশি না হলেও মূল্যস্ফীতি আগের দুই মাসের চেয়ে সামান্য কমেছে। অক্টোবরে এটা কমে ৮ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। সেপ্টেম্বরের চেয়ে প্রায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। শুধু মূল্যস্ফীতি নয়, ব্যক্তি আয় বা মজুরিও বেড়েছে। গত মাসে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। এখন তা বেড়ে ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে।
“একদিকে মূল্যস্ফীতি কমেছে, অন্যদিকে মজুরি বেড়েছে—এটা দুই দিক থেকেই সুখবর। এতে মূল্যস্ফীতির যে অসহিষ্ণু জ্বালা, তা কিছুটা কমেছে। সামনে আরও কমবে।”
এর আগে আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশে ওঠে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বরে তা ছিল ৯ দশমিক ১ শতাংশ। অক্টোবরে তা ৯ শতাংশের নিচে নেমেছে।
বিবিএসের হিসাব বলছে, অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এ মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম মূল্যস্ফীতি কমবে, সেটাই ফলে গেছে। আশা করি সামনে এটা আরও কমবে। তবে নানা সমস্যার মধ্যেও প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। আমন ধান পাকা শুরু হচ্ছে, এটা উঠে যাবে।
“মাঠে ভালো ফসল আছে, এটা ঘরে এলে সামনে মূল্যস্ফীতি আরও কমবে। সারা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমরাও কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। তাই প্রধানমন্ত্রী সব বিষয়ে আরো সাবধানী হতে বলেছেন।”

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
১০ ঘণ্টা আগে
সরকারের উন্নয়ন ব্যয়ের গতি আরও কমেছে। টানা দ্বিতীয় অর্থবছরের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ৭০ শতাংশের নিচে আটকে রয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন।
১১ ঘণ্টা আগে