
বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।
গত বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন বলে আজ রোববার অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পিপি আজকের পত্রিকা'কে বলেন, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। সিআইডির আবেদনে বলা হয়, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা অলস পড়ে আছে। ওই টাকা জব্দ করে দেশে ফেরত আনার নির্দেশ দেওয়া প্রয়োজন। এজন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
শুনানি শেষে আদালত ফিলিপাইনের ব্যাংকে থাকা টাকা জব্দ এবং তা উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেন। প্রচলিত আইন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পিপি জানান।
এর আগে আজ দুপুরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিষয়টি জানায়। আদেশের অনুলিপি ফিলিপাইনের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা ফিলিপাইনের ব্যাংক আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা, সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডি।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর ফিলিপাইনের জুয়ার আসরে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায়। চুরি যাওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ।
রিজার্ভ চুরি ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারায় ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্বে আছে সিআইডি। ৮৮ বার তারিখ পেছানোর পর আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১২ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৬ ঘণ্টা আগে