
ব্যাংকঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল খেলাপি ঋণের চাপ কমাতে। সে লক্ষ্যে গত বছর সেপ্টেম্বরে ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১০ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। পরে আরও ছাড় দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক নির্দেশনায় এককালীন জমার মাত্র ১ শতাংশ পরিমাণ অর্থ জমা দিয়েই ঋণ পুনঃ তফসিলকরণ সুবিধা তৈরি করা হয়। কিছুদিনের জন্য তার প্রভাবও দেখা গিয়েছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। চলতি বছরের প্রথম প্রান্তিকেই আবারও ঊর্ধ্বমুখী হয়েছে খেলাপি ঋণ। মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে এক প্রান্তিকের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
একই সময়ে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট ঋণ বিতরণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক খাতের প্রতি তিন টাকার প্রায় এক টাকা এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
ব্যাংকার ও সংশ্লিষ্টদের মতে, পুনঃ তফসিল কোনো ঋণ আদায়ের স্থায়ী সমাধান নয়। কোনো ঋণ পুনঃ তফসিল করা হলে তা সাময়িকভাবে খেলাপির তালিকা থেকে বেরিয়ে আসে। কিন্তু গ্রাহক যদি নতুন শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে সেই ঋণ আবার খেলাপি হিসেবে ফিরে আসে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এমন অনেক ঋণ পুনরায় খেলাপিতে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বড় ঋণগ্রহীতাদের একটি অংশ এখনো আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে বিগত বছরগুলোতে বিতর্কিতভাবে ঋণ পাওয়া কিছু শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ পরিশোধে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েক হাজার কোটি টাকার ঋণ শ্রেণীকরণ হলে সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বেড়ে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ব্যাংক খাতের প্রকৃত চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে ওঠা। দীর্ঘদিন নানা বিশেষ সুবিধা, ঋণ পুনর্গঠন ও নীতিগত ছাড়ের মাধ্যমে অনেক দুর্বল ঋণকে খেলাপি হিসেবে দেখানো হয়নি। কিন্তু এখন অনেক ঋণ নতুন করে শ্রেণীকরণ হওয়ায় প্রকৃত ঝুঁকি সামনে আসছে।
অর্থনীতির সামগ্রিক পরিস্থিতিও খেলাপি বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। উচ্চ সুদহার, ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি, বাজারে চাহিদার দুর্বলতা এবং নগদ অর্থপ্রবাহের সংকটে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে নতুন খেলাপি ঋণও তৈরি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখনো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। মার্চ শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২৬ হাজার ৬৮৬ কোটি টাকা। যদিও আগের প্রান্তিকের তুলনায় কিছুটা কমেছে, তারপরও তাদের বিতরণ করা মোট ঋণের প্রায় ৪৬ শতাংশই খেলাপি অবস্থায় রয়েছে।
ব্যাংক খাতের বর্তমান সংকটের শিকড় আরও গভীরে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকারের মেয়াদ শেষে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
৯ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
৯ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
৯ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৩ ঘণ্টা আগে