
রমজান মাস উপলক্ষে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম তুর্কি থিমযুক্ত ইফতার ও ডিনার বুফে ‘সুলতান’স সোফরা’। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই বিশেষ আয়োজনটি তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে এবং ঢাকার ইফতারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
এক বিজ্ঞপ্তিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন জানায়, রমজান উপলক্ষে এই প্রথমবার সরাসরি তুরস্ক থেকে দুইজন প্রসিদ্ধ তুর্কি শেফ নিয়ে আসা হয়েছে, যাদের প্রত্যেকের ২০ বছরেরও বেশি রান্নার অভিজ্ঞতা রয়েছে, যারা তাদের অভিজ্ঞ খাবার সারা মাস জুড়ে পরিবেশন করবে।
শেফ ওনহান হাসান গাজিয়ান্তেপ চিরাচরিত তুর্কি ডেজার্টে বিশেষজ্ঞ এবং তিনি তৈরি করবেন অথেন্টিক বাকলাভা ও কুনেফে। অন্যদিকে, শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত সব তুর্কি খাবার যেমন—শর্মা, তানতুনি, কাবাব এবং কোফতা, যা অতিথিদের তুরস্কের খাবারের স্বাদ ও আমেজ দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো, ঢাকায় এক অসাধারণ খাবার অভিজ্ঞতার পরিবেশ তৈরি করা, যা আমাদের অতিথিদের রমজানের সন্ধ্যাগুলোকে আরও রঙিন, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলবে। তুর্কি খাবারের পাশাপাশি বুফেতে আমাদের ঐতিহ্যবাহী খাবার ও ইফতার আয়োজন থাকবে-যার মধ্যে আছে হালিম, বিরিয়ানি, উজি, খাবসা, কাবাব, জিলাপি, বাসবুসা আরও অনেক সুস্বাদু ও মিষ্টান্ন খাবার।
রমজানের উৎসবকে আরও আনন্দময় করতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন বিশেষ অফার দিচ্ছে। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯ হাজার ৯৫০ টাকা (নেট) মূল্যে থাকছে ‘বাই ১ গেট ৩ (B1 G3) অফার। এছাড়া একটি ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চলছে, যেখানে একজন ভাগ্যবান অতিথি টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-তুরস্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন।
খাবারের পাশাপাশি এখানে একটি বিশেষ তুর্কি বাজার ব্যবস্থা করা হয়েছে। যেখানে সরাসরি তুরস্ক থেকে আনা আসল তুর্কি সাজসজ্জা, এক্সেসরিজ এবং লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে, যা অতিথিদের তুর্কি সংস্কৃতির ছোঁয়া দেবে। ‘সুলতান’স সোফরা’-র মাধ্যমে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে একটি চমৎকার রমজানের অভিজ্ঞতা উপহার দিচ্ছে।
মূল বুফে ছাড়াও হোটেলের আরও অনেক আয়োজন রয়েছে, কর্পোরেট ইভেন্ট, পারিবারিক অনুষ্ঠান বা ব্যক্তিগত ইফতারের জন্য ইফতার টেক-অ্যাওয়ে বক্স রয়েছে, যার দাম শুরু ৮ হাজার ৯৫০ টাকা (নেট) থেকে। হোটেল লবিতে একটি ‘ইফতার বাজার’ বসানো হয়েছে যেখান থেকে পরিবার বা বন্ধুদের জন্য আলাদাভাবে ইফতার কেনা যাবে। কর্পোরেট ইফতারের জন্য রয়েছে চমৎকার ব্যাংকুয়েট হল। পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটানোর জন্য রয়েছে বিশেষ ‘রমজান রিট্রিট’ রুম প্যাকেজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন তার মানসম্মত সেবা এবং আতিথেয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই পবিত্র মাসে আমরা আপনাকে এক অনন্য অভিজ্ঞতায় আমন্ত্রণ জানাচ্ছি—যেখানে বিশ্বাস, স্বাদ, ঐতিহ্য এবং বিলাসবহুল এক দারুণ অভিজ্ঞতা।’

ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে...
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
১ দিন আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
১ দিন আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
১ দিন আগে